গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১ জন। দেশে একদিনে করোনায় এত মৃত্যু এর আগে হয়নি। মারা যাওয়া ২০১ জনের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন খুলনা বিভাগে। এ বিভাগে মৃত্যু হয়েছে ৬৬ জনের।
বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, খুলনা বিভাগে গতকাল (৬ জুলাই) মারা যান ৪৬ জন, ৫ জুলাই ৫৫ জন, ৪ জুলাই ৫১ জন ও ৩ জুলাই মারা যান ৩৯ জন। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে খুলনা বিভাগে সর্বোচ্চ রোগীর মৃত্যু হচ্ছে। এর আগে গত ২ জুলাই ৩৫ জন ও ১ জুলাই ৪৬ জন মারা যান এ বিভাগে।
তারও আগে ৩০ জুন মারা যাওয়া ১১৫ জনের মধ্যে ৩০ জন ছিলেন খুলনার, গত ২৯ জুন মারা যাওয়া ১১২ জনের মধ্যে ৩৫ জন, ২৮ জুন মারা যাওয়া ১০৪ জনের মধ্যে ৩৫ জন, ২৭ জুন মারা যাওয়া ১১৯ জনের মধ্যে ৩২ জন, ২৫ জুন মারা যাওয়া ১০৮ জনের মধ্যে ২৭ জন, ২৪ জুন মারা যাওয়া ৮১ জনের মধ্যে ২৩ জন, ২৩ জুন মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ৩৬ জন এবং ২২ জুন মারা যাওয়া ৭৬ জনের ২৭ জনই ছিলেন খুলনা বিভাগের বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৫৮ জন, চট্টগ্রাম বিভাগের ২১ জন, রাজশাহী বিভাগের ১৮ জন, বরিশাল বিভাগের সাত জন, সিলেট বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন আট জন।