বাংলাদেশ দুটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ২০২৩ ও ২৪ নাগাদ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।
উজবেকিস্থানের রাজধানী তাসখন্দে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে শুক্রবার (১৬ জুলাই) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একথা বলেন।
উভয় মন্ত্রী ‘সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া: রিজিওনাল কানেক্টিভিটি, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি’ বিষয়ক এক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য তাসখন্দে গিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য রাশিয়ার মন্ত্রীকে ধন্যবাদ জানান মোমেন।
রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য রাশিয়ান মন্ত্রীকে অনুরোধ করলে লাভরভ বলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার জন্য তারা মিয়ানমারকে উৎসাহিত করবে।