ভারত থেকে আসা মৈত্রী ট্রেনে ৫৬ লাগেজ কাপড় জব্দ

মৈত্রী এক্সপ্রেসভারত থেকে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ২৬ যাত্রীর কাছ থেকে ৫৬ লাগেজ শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। মঙ্গলবার রাতে ট্রেনটি রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে আসলে এসব উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস্ হাউজের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে এগুলো জব্দ হয়।
শহীদুজ্জামান জানান, ‘ট্রেনটি ভারত থেকে বাংলাদেশে আসার সময় ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে আসলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। এগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হচ্ছিল।’

/এআরআর/এফএস/