সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বাংলা ট্রিবিউনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হত্যার হুমকি পেয়েছেন- বালিয়াটী রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দ,বালিয়াটী উদীচী শাখার সভাপতি আবুল হোসেন ও বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমরেন্দু সাহা লাহোরের ঠিকানায় মঙ্গলবার বিকেলে ডাকে একটি চিঠি আসে। ওই একটি চিঠির মধ্যেই বাকি তিনজনের হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়া চিঠির সঙ্গে পিনআপ করে তাদেরকে কাফনের কাপড় পাঠিয়ে দেওয়া হয়। এতে বলা হয়, ‘তোমরা আমাদের পরবর্তী টার্গেট, প্রস্তুত থাকো।’
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা সমরেন্দু সাহার সঙ্গে কথা হলে তিনি বাংলা ট্রিবিউনকে জানান,সাটুরিয়ার বালিয়াটি ডাকঘর থেকে তাকে একটি চিঠি ডেলিভারি করা হয়েছে। শুরু আরবি হরফ দিয়ে পরে কম্পিউটারে টাইপ করে এবং শেষের দিকে হাতের খেলাও রয়েছে। চিঠির সঙ্গেই কাফনের কাপড় পিন দিয়ে আটকিয়ে দেওয়া হয়। ওই চিঠিতে লেখা রয়েছে, ‘আল্লাহু আকবর। তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তোমরা পাপিষ্ঠ, প্রতারক।’
আনসারুল্লাহ বাংলা টিমের নামে স্থানীয় কোনও ব্যক্তি মানসিকভাবে হয়রানি করার জন্য এই চিঠিটি পাঠিয়েছেন বলে মনে করেন সমরেন্দু। মঙ্গলবার রাতে তিনি সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাবিবুল্লাহ সরকার জানান, মঙ্গলবার রাতে হুমকি পাওয়া ধর্মজাজকসহ চার ব্যক্তিই আমার থানায় এসেছিলেন। আমার বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি।
/এআর/এফএস/