এবারের পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সীমা গণমাধ্যমকে জানান, কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) লিখিত পরীক্ষার ফল পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা শুরু হবে ৩১ জানুয়ারি থেকে।
৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদেও ৩৫তম বিসিএস থেকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়।
কোটার বিপরীতে কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য লোক না পাওয়া গেলে এ বিসিএসেও কোটা শিথিল থাকবে।
২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর পিএসসি ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০১৫ সালের ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২০ হাজারের বেশি সরকারি চাকরি প্রত্যাশী অংশ নেন লিখিত পরীক্ষায়।
/এনএস/এফএ/