পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলমকে তলব করে করাচি মিশনে কর্মরত বাংলাদেশিদের অনুসরণের বিষয়টি জানিয়ে ঢাকার অসন্তোষের কথা জানায়।
হেলাল জানান, করাচি মিশনে দুজন বাংলাদেশি কূটনীতিক ও চারজন স্টাফ আছেন। এছাড়া, সাতজন পাকিস্তানি কর্মচারী রয়েছেন।
তবে, হেলাল করাচিতে তার নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে বলেন, এখানে আমি যখন বাইরে যাই, তখন আমাকে পুলিশি পাহারা দেওয়া হয়। এছাড়া, বাড়তি নিরাপত্তা চাইলেও দেওয়া হয়।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বি-পাক্ষিক সচিব মিজানুর রহমান পাকিস্তানের রাষ্ট্রদূতকে গত সোমবার ঢাকার অসন্তোষের কথা জানান।
এ প্রসঙ্গে একজন কর্মকর্তা বলেন, এর উত্তরে পাকিস্তানি রাষ্ট্রদূত বাংলাদেশকে জানান, তিনি তার ওপর মহলে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক এখন শীতল পর্যায়ে রয়েছে। গত মাসে বাংলাদেশ একজন পাকিস্তানি কূটনীতিককে বাংলাদেশ ত্যাগ করার জন্য অনুরোধ করে এবং পাকিস্তানও একজন বাংলাদেশি কূটনীতিককে ইসলামাবাদ ত্যাগ করার জন্য বলে।
/এমএনএইচ/