স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠায়। আহতরা হলেন, আশুলিয়া থানার কনস্টেবল নুর ইসলাম, জয়নাল ও ভ্যানের ড্রাইভার আসলাম।
আশুলিয়া থানার এস আই আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বিভিন্ন মামলার ১১ জন আসামি নিয়ে বেলা ১২টার দিকে আশুলিয়া থানা থেকে একটি প্রিজন ভ্যান (ঢাকা মেট্রো অ-১৪-৬১৭) আদালতের উদ্দেশে রওনা দেয়। শেখ হাসিনা যুব কেন্দ্রের সামনে আসলে ভ্যানটি ব্রেক ফেল করলে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ৩ পুলিশ সদস্য আহত হন। তবে আসামিরা অক্ষত রয়েছেন।
পরে আসামিদের পিকআপ ভ্যানে করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এস আই আনিছুর রহমান।
খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
/এফএ/