এ বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে। আগস্টের ২৪ দিনে ৫ হাজার ৯১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এক মাসে এত রোগী এ বছর আর শনাক্ত হননি। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৮ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ছিল ৩৭ জন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৫৮ জন। এদের মধ্যে ২১২ জনই ঢাকার আর ঢাকার বাইরে ৪৬ জন।
সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৭৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৯৮৮ জন, আর বাকি ৮৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ৮ হাজার ৫৭৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৭ হাজার ৪৫৮ জন।