শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
সমাবেশে ইমরান বলেন, আমাদের এই উপমহাদেশে জঙ্গিবাদের হেডকোয়ার্টার হচ্ছে ইসলামাবাদ। আর বাংলাদেশে জঙ্গিবাদের আস্তানা হচ্ছে দেশটির দূতাবাস। বাংলাদেশে পাকিস্তানে হাইকমিশন আসলে দূতাবাস নয় এটি জঙ্গিবাস হয়ে গেছে।
ইমরান সরকার বলেন, সরকার এর মধ্যে যদি পাকিস্তানের এই অন্যায় আচরণের উচিত জবাব দেয় তাহলে এ কর্মসূচি বাতিল করা হবে। অন্যথায় গণজাগরণ মঞ্চের কর্মীরা বাধা আসলেও এ কর্মসূচি পালন করবে।
একাত্তরে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ও কূটনীতিক মৌসুমী রহমানকে বিনা কারণে বহিষ্কারের জন্য পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সকল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখতে সরকারের প্রতি আহ্বান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন,ভাস্কর রাসা,সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রকৌশলী শান্তা বসু,গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল প্রমুখ।
পরে শাহবাগ থেকে একটি মশাল মিছিল টিএসসি ঘুরে জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়।
/আরএ/এমএসএম/