বিকাশকে নির্যাতনকারী এসআইকে সাময়িক বরখাস্ত

আহত পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্রঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্রকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই  আরশাদ হোসেন আকাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার তাকে বহিষ্কার করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপকমিশনার মারুফ হোসেন সগীর।

শুক্রবার ভোর ৫টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় বিকাশ চন্দ্রকে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আরশাদ হোসেন আকাশসহ কয়েক পুলিশ মারধর করে। পরে তাকে আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে তার স্বজনরা খবর পেয়ে অচেতন অবস্থায় বিকাশকে উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

/জেইউ/আরএ/