ব্যর্থ বিএনপি আন্দোলনে ৫শ’ নেতাকর্মীও পায় না: ওবায়দুল কাদের

ব্যর্থ বিএনপি আন্দোলনে এখন ৫শ’ নেতাকর্মীও পায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে বিএনপি’র শীর্ষ নেতাদের একযোগে রাজনীতি থেকে পদত্যাগ করা উচিত। রবিবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় সাংবাদিকদের সঙ্গে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন,  সরকার পরিচালনা করেও বিএনপি সফল হয়নি। এখন বিরোধী দলে থেকেও তারা আন্দোলন-সংগ্রাম জমাতে পারেনি।তাদের মিছিল-মিটিংয়ে এখন মানুষ হয় না। তাই নেতা-কর্মীরা হতাশ।
সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি’র শত্রু এখন বিএনপি নিজেই। তাদের দল ভাঙার জন্য তারা নিজেরাই যথেষ্ট। আওয়ামী লীগের প্রয়োজন নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছিল। এবার তারা তাদের ভুল বুঝতে পেরেছে। তাই তারা পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে। এজন্য তাদেরকে ধন্যবাদ।
মন্ত্রী এর আগে সম্প্রতি সন্ত্রাসীদের হাতে নিহত হওয়া  পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি  শাহাবুদ্দিন ফরাজীর কবর জিয়ারত করেন।
/এআর/ টিএন/আপ-এআর/