অভিযানে নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি করপোরেশন জোন-৫-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আজিয়র রহমান। অভিযানে সহায়তা করে তেজগাঁও থানার পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন উত্তর সিটি করপোরেশনের ২৬, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত) কাউন্সিলর শামিমা রহমান।
অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট এস এম আজিয়র রহমান বলেন, ‘অবৈধ উচ্ছেদ অভিযান সিটি করপোরেশনের একটি নিয়মিত কাজ। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত তদারকি করা হবে, যেন সড়ক বা ফুটপাতের ওপর কোনও অবৈধ স্থাপনা বসতে না পারে। এ ছাড়া, এই এলাকার সড়কগুলোয় যেন যানজট না হয়, সে জন্য অবৈধ পার্কিংও উচ্ছেদ করা হচ্ছে।’
সরেজমিনে দেখা গেছে, উত্তর সিটি করপোরেশনের একটি উচ্ছেদকারী গাড়ি কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় অবৈধ সবজির দোকান, ছোট-ছোট কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে, বিকেলে ফুটপাতে ফের দোকান বসছে।
/এআরআর/এনএস/এমএনএইচ/