বাংলাদেশ জিম্বাবুয়েকে আবারও বাংলাওয়াশ করবে এমন একটি প্রতীকী ছবি গত ১৫ জানুয়ারি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে টেলিটক থ্রিজি। যেখানে দেখা যায় একজন লোক দেয়ালে আঁকা জিম্বাবুয়ের জাতীয় পতাকা সাদা রং দিয়ে মুছে দিচ্ছে।
ছবিটি একটি দেশের জাতীয় পতাকার প্রতি চরম অবমাননাকর বলে মন্তব্য করেন অনেকে। এ নিয়ে ফেসবুকে চলে তুমুল সমালোচনা। বিষয়টি বাংলা ট্রিবিউনের নজরে এলে বাংলা ট্রিবিউন ‘জিম্বাবুয়ের পতাকায় চুনকাম টেলিটকের, ফেসবুকে সমালোচনার ঝড়!’ শিরনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এর দুই ঘণ্টা পরেই টেলিটক থ্রিজির পেইজে আর ছবিটি পাওয়া যায়নি।
/এমএমআর/এফএস/