সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে, আসন্ন অধিবেশনে উত্থাপনের জন্য এ পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, এমপি উচ্চ আদালতের বিচারকদের বেতনভাতা বৃদ্ধি সংক্রান্ত ৫টি বিলসহ মোট ১৫টি বিল পাওয়া গেছে। এ ছাড়া পূর্বের অধিবেশনগুলো থেকে ১২টি বিল কমিটিতে বিবেচনাধীন।
এর আগে ৪ জানুয়ারি বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে নবম অধিবেশন আহ্বান করেন। সংসদের কার্যসূচিতে দেখা গেছে প্রথম দিনের অধিবেশনে সভাপতিমণ্ডলি মনোনয়ন শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতির সেই ভাষণের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন। গত ২১ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ২৩ নভেম্বর দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশন শেষ হয়।
নতুন বছরের প্রথম অধিবেশনে অধিকাংশ সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরার সুযোগ পাবেন।
/ইএইচএস/এনএস/