মঙ্গলবার বিকেলে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
এটিএম হেমায়েত উদ্দিন বলেন,মসজিদের খতীবরা ইসলামের আলোকে সমসাময়িক বক্তব্য প্রদান করে জাতিকে সতর্ক করে থাকেন।কোরআন সুন্নাহর আলোকে মানুষের দৈনন্দিন জীবনের চলার নিয়ম-নীতি,সন্ত্রাস, দুর্নীতিসহ সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জনগণকে হুঁশিয়ার করেন তারা। কিন্তু তাদের নিয়ন্ত্রণের এই উদ্যোগ ইসলামী অঙ্গনকে উত্তপ্ত করে তুলবে।
দলটির নগর সেক্রেটারী মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সহ-সভাপতি আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
/সিএ/এনএস/এমএসএম