নবম অধিবেশন শুরু, চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত

জাতীয় সংসদচলতি দশম সংসদের নবম অধিবেশন অধিবেশন বুধবার শুরু হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড, শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৪ টায় এ অধিবেশন শুরু হয়।  অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের মেয়াদকাল নির্ধারণ করা হয়। বছরের প্রথম অধিবেশন আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত  চলবে বলে সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনে যোগ দিয়ে বিকাল ৪টা ৫০ মিনিটে তার ভাষণ শুরু করেন। এ সময় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদসহ অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে সংসদের বৈঠক শুরু হবে বলে সিদ্ধান্ত হয়। বৈঠকে স্পিকারকে প্রয়োজনে অধিবেশনের মেয়াদ বাড়ানো-কমানোর দায়িত্ব দেওয়া হয়েছে। সংসদে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর ৪৫ ঘণ্টা আলোচনারও সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি।

/ইএইচএস/এমএনএইচ/