স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটবে। বিএনপিকে মাথা ঠাণ্ডা রেখে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
বুধবার দুপুরে নির্বাচনি এলাকা কাজীপুরের চালিতাডাঙ্গা মহিলা কলেজের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও বিদ্যুৎসহ প্রভৃতি খাতে সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশের উন্নতি হয়। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করারও আহবান জানান।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিনাযুদ্ধে ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় ঘটেছে, সমুদ্র সীমা নির্ধারিত হয়েছে।
চালিতাডাঙ্গা মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি তানভীর শাকিল জয়।
/এইচকে/