রাজউকের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল।
রাজউক জানিয়েছে, গুলশান জোন-৪ এর বিভিন্ন ভবনের সামনে ১২টি র্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। দু’টি ভবনের কার পার্কিং স্থানে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। ভবন মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৪ লাখ টাকা।
উত্তরা আদর্শ শহরের বাণিজ্যিক এলাকার ৩ নম্বর সেক্টরের ঢাকা ময়মনসিংহ রোডে অবস্থিত কুশল সেন্টারের বেজমেন্টে কাঁচা বাজারও বৃহস্পতিবার সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে। এখানে দোকান ছিল ১৭০টি। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজউকের কর্মকর্তা মিজানুর রহমান।
ধানমণ্ডির গ্রিন রোড এলাকার তিনটি ভবনের কার পার্কিং থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখানে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। উচ্ছেদ পরিচালনা করেন অথরাইজড অফিসার শফিউল হান্নান।
/ওএফ/এফএ/আপ-এআর/