শাহজালালে সাড়ে ২৫ কেজি স্বর্ণ উদ্ধার

nonameরাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি বিমান থেকে সাড়ে ২৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মইনুল খান জানান,  মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ ১৯৬ বিমান থেকে ২৩ কেজি এবং রিজেন্ট এয়ারের একটি বিমান থেকে প্রায় আড়াই কেজি সোনা জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।
ডিজি আরও জানান, জব্দ করা সোনার দাম প্রায় সাড়ে ১২ কোটি টাকা। মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এসেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
/এআরআর/এএ/টিএন/