তেজগাঁওয়ে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নির্বাচনে সংঘর্ষ

তেজগাঁওয়ে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নির্বাচনে সংঘর্ষবাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সংগঠনের হুমায়ুন ও মনির গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে।
পুলিশের তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় একদল দুর্বৃত্ত ট্রাকস্ট্যান্ডের ভেতর ঢুকে অফিসের আসবাব ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
/এআরআর/এসএম/এফএ/