পররাষ্ট্রমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার এক টেলিফোন আলাপে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ-ভারত যৌথ কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানায় জয়শঙ্কর।

উল্লেখ্য, এর আগের জেসিসি বৈঠক কোভিড মহামারির কারণে ২৯ সেপ্টেম্বর ২০২০ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।