চাল ও গম মিলিয়ে গত অর্থ বছরে (২০১৪-১৫) দেশের চাহিদার তুলনায় ২ লাখ ৩৮ হাজার ২০০ মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপাদিত হয়েছে। তবে, চাহিদার তুলনায় গম উৎপন্ন হয়েছে এক-তৃতীয়াংশ।
জাতীয় পার্টির সংসদ সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেওয়া জবাবে এ তথ্য পাওয়া গেছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে (২০১৫-১৬) সার খাতে ভর্তুকি বাবদ ১ হাজার ৫২১ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া বিদ্যুত, ডিজেল ইত্যাদি খাতে ভর্তুকি খাতে অর্থ ছাড়ের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।
/ইএইচএস/টিএন/