এর আগে গত বুধবার চলতি অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেন। এ ভাষণের ওপর সংসদ সদস্যের আলোচনার পরে ধন্যবাদ প্রস্তাটি গৃহীত হবে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবার ধন্যবাদ প্রস্তাবের ওপর ৪৫ ঘণ্টা আলোচনা হবে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাসহ সংসদের অধিকাংশ সদস্যরা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে থাকেন।
/ইএইচএস/এমএনএইচ/