রাজধানীর বাড্ডা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব-২। তারা দীর্ঘদিন ধরে ভিওআইপি ব্যবসা করে আসছিল বলে জানা গেছে।
রবিবার রাতে র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
আটকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান মুফতি মাহমুদ খান।
এ বিষয়ে দুপুরে র্যাব-২ এর দফতরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
/এআরআর/আরএ/এসটি/