চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগে বাংলাদেশের সমর্থন

চীনের ওয়ান বেল্ট ওয়ান রোডপ্রাচীন সিল্ক রুট পুনরুত্থানের জন্য চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের সমর্থন জানিয়েছে বাংলাদেশে। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক মঙ্গলবার বাংলাদেশ-চায়না সম্পর্ক এর ওপর এক অনুষ্ঠানে বলেছেন- সরকার এ উদ্যোগের সঙ্গে আছে।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটেজিক স্টাডিস [বিস] এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বাংলাদেশ ও চীনের সাবেক রাষ্ট্রদূতরা বক্তব্য রাখেন।
যোগাযোগ, ব্যবসা ও প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ ও চীনের ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের অনেক সুযোগ আছে কিন্তু জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদ দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শহীদুল হক বলেন, ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগ অভিনব ও বাস্তবসম্মত এবং বাংলাদেশ এর থেকে অনেক উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন। ওয়ান বেল্ট ওয়ান রোড হচ্ছে চীনের একটি বৃহৎ উদ্যোগ যার মাধ্যমে সড়ক ও সুমদ্রপথে গোটা এশিয়া ও ইউরোপের সঙ্গে চীনের যোগাযোগ ব্যবস্থা তৈরি করা সম্ভব হবে।
বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার (বিসিআইএম) করিডর উদ্যোগ কীভাবে ওয়ান বেল্ট ওয়ান রোড এর সম্পর্কিত হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি আশা করি এটি ভবিষ্যতে ভালো যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে।
বিসিআইএম এর উদ্যোগ নিয়ে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ও চীন কান্ট্রি পেপার সম্পন্ন করেছে এবং একে অপরের সঙ্গে বিনিময় করেছে। আর ভারত তার কান্ট্রি পেপার প্রস্তুত করলেও মিয়ানমার এখনও তাদের কান্ট্রি পেপার প্রস্তুত করেনি।
ওয়ান বেল্ট ওয়ান রোড ও বিসিআইএম উদ্যোগের মাধ্যমে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা আরও বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। এছাড়া চীন ও বাংলাদেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগর বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ চীনের প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী বলে তিনি মন্তব্য করেন। আমরা উন্নয়নশীল দেশ যেমন চীন থেকে অর্থের বিনিময়ে প্রযুক্তি কিনতে আগ্রহী, উন্নত বিশ্ব থেকে নয়।

/এসএসজেড/এএইচ /