জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Chuadanga-চুয়াডাঙ্গার জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের জীবননগর ফিলিং স্টেশনের কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় রহিত আলী(৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার পর রাত ১১ টার দিকে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জীবননগর থানার ওসি হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রহিত আলী উপজেলা শহরের দৌলতগঞ্জ পাড়ার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় রহিত আলী সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে জীবননগর ফিলিং স্টেশনের কাছে পৌঁছুলে সুগন্ধা পরিবহন নামের একটি যাত্রীবাহী তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
/এইচকে/