স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবির জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এখন আবোল-তাবোল বলছে। বিগত সময়ে দেশে নাশকতা ও জ্বালাও-পোড়াও করে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখন শক্তহাতে তাদের দমন করছে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, হবিগঞ্জে ইকোনমিক জোন স্থাপন করা হলে উন্নয়ন বেশি হবে। আওয়ামী লীগ সরকার সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশে সাইবার ক্রাইম নির্মূল করতে সরকার পুলিশকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিট গঠন করবে। যারা সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আর সরকার পুলিশের উন্নয়নে কাজ করে যাবে।
হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুজাহির এমপি, হবিগঞ্জ-৪ আসনের এমপি মাহবুব আলী, হবিগঞ্জ-১ আসনের এমপি মুনিম চৌধুরী বাবু, সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী প্রমুখ।
/এফএস/ এমএনএইচ/