বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক সোমবার

বাংলাদেশ–ভারতবাংলাদেশের ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা আগামী সোমবার দিল্লিতে অনুষ্ঠিত হবে। এজন্য ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের আমন্ত্রণের বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক আগামীকাল রবিবার দিল্লি যাচ্ছেন।
এটি পররাষ্ট্র সচিবের বছরের প্রথম দ্বিপক্ষীয় সফর।
দিল্লিতে দুই পররাষ্ট্র সচিবের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা ছাড়াও শহিদুল হক ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পানি সম্পদ সচিব শশি শেখর এর সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান,গত ২৫ জানুয়ারি বাংলাদেশে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে পররাষ্ট্র সচিব তার সফরের বিষয়ে আলোচনা করেছেন।
জয়শংকর ২০১৫ সালে দুইবার বাংলাদেশ সফর করলেও শহিদুল ফিরতি সফরে যাননি। শহিদুলের গত ডিসেম্বরে দিল্লি যাবার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি যেতে পারেননি।
গত বছরের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘নয়া প্রজন্ম নয়া দিশা’ নামে একটি যৌথ ইশতেহার ঘোষণা করেন। আগামী বৈঠকে এ ঘোষণার অগ্রগতি নিয়ে দুই পররাষ্ট্র সচিব আলোচনা করবেন।

/এসএসজেড/এসএম/