তিন লাখ সরকারি পদ শূন্য

জাতীয় সংসদবিভিন্ন মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতরে ৩ ‍লাখ ২ হাজার ৯০৪টি পদ শূণ্য রয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন।
রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে ২০১৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত শূন্য পদের হিসাব দিয়ে এ তথ্য জানান।
স্পিকার ড শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবারের বৈঠকের শুরুতে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মন্ত্রীর তথ্যমতে, ৯ম তদূর্ধ্ব (প্রথম শ্রেণি) গ্রেডের ৩৯ হাজার ৫৬৪টি, ১০-১২তম (দ্বিতীয় শ্রেণি) গ্রেডের ৩০ হাজার ৪২২টি, ১৩-১৭ তম (তৃতীয় শ্রেণি) গ্রেডের ১ লাখ ৬৩ হাজার ৪১৭টি এবং ১৮-২০ তম (চতুর্থ শ্রেণি) গ্রেডের ৬৯ হাজার ৫০১টি পদ শূন্য রয়েছে। শূন্য পদের ২০১৫ সালের তথ্য নাগাদ কার্যক্রম চলমান রয়েছে বলেও মন্ত্রী জানান।
শূন্যপদ পূরণ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রী জানান, সরকারি অফিসগুলোতে শূন্যপদ পূরণ একটি চলমান প্রক্রিয়া।
/ইএইচএস/এসএম/