উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য তা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার পর সরকার যত তাড়াতাড়ি সম্ভব গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু ফেলোশিপ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট গঠন করবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কিত বিবৃতিতে ইয়াফেস ওসমান বলেন, আইনটি প্রণীত হলে দেশে জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরি এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ২০১০ সাল থেকে ৮৫ কোটি ৯৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে বঙ্গবন্ধু ফেলোশিপ অন সাইন্স অ্যান্ড আইসিটি শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই কাজকে স্থায়ী করতে এই বিল আনা হয়েছে।
/ইএইচএস / এএইচ /