বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১৪ সালের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার জাতীয় সংসদে এ প্রতিবেদন উত্থাপন করেন। প্রতিবেদনে দেখা গেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪৫ জন শিক্ষকের মধ্যে ছুটিতে আছেন ১৪৪ জন। এর মধ্যে ৩৬ জন শিক্ষাছুটি এবং দুজন রয়েছেন প্রেষণে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ১৫৬ জন শিক্ষকের মধ্যে ছুটিতে আছেন ৬৩১ জন। এর মধ্যে ২৬৪ জন শিক্ষাছুটি, ২৬ জন প্রেষণে ও ৩৪০ জন অননুমোদিত বা বিনাবেতনের ছুটিতে আছেন।
প্রতিবেদন অনুযায়ী দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার ২৬০ জন শিক্ষকের মধ্যে কর্মরত আছেন নয় হাজার ৬৬৬ জন। বিশ্ববিদ্যালগুলোর শিক্ষকদের মধ্যে দুই হাজার ৫৯৪ জন ছুটিতে আছেন। যার মধ্যে এক হাজার ৬৫৫ জন শিক্ষা ছুটিতে, ১৮৯ জন প্রেষণে এবং ৭৫০ জন অননুমোদিত বা বিনাবেতনের ছুটিতে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২৫ লাখ ৮৫ হাজার ১৩০ জন।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব স্তর মিলে মোট ২৫ লাখ ৮৫ হাজার ১৩০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র হচ্ছে ১৪ লাখ ৫৩ হাজার ১৫২ জন এবং ছাত্রী ১১ লাখ ৩১ হাজার ৯৭৮ জন। একক বিশ্ববিদ্যালয় হিসেবে সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এ বিশ্ববিদ্যালয়ের ২০ লাখ ৯৭ হাজার ১৮২ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১১ লাখ ৪৫ হাজার ৩৪৭ জন ও ছাত্রী নয় লাখ ৫১ হাজার ৮৩৫ জন। প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত এর অধীভুক্ত কলেজে পড়াশুনা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী হচ্ছে ৩০ হাজার ১৫ জন। এর মধ্যে ছাত্র ১৯ হাজার ৪১১ জন এবং ছাত্রী ১০ হাজার ৬০৪ জন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে কম শিক্ষার্থী রয়েছে চট্টগ্রাম ভেটোরিনারি ও অ্যানিম্যাল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ে। এখানে মোট শিক্ষার্থী হচ্ছেন ৮৯১ জন। যার ৫৬৩ জন ছাত্র ও ৩২৮ জন ছাত্রী।
ঢাবির শিক্ষার্থীর মাথাপিছু ব্যয় ৯৭ হাজার ৪৪১ টাকা।
গত ২০১৪ সালের হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথাপিছু ব্যয় ৯৭ হাজার ৪৪১ টাকা। এর আগের বছর এই ব্যয় ছিল ৮৪ হাজার ১৬০ টাকা পঞ্চাশ পয়সা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাথাপিছু সবচেয়ে বেশি ব্যয় হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের। এর মাথাপিছু ব্যয় ছিল দুই লাখ ২৩ হাজার ৫৭১ টাকা।
/ইএইচএস/