জাতীয় পার্টির ফখরুল ইমাম ও রওশন আরা মান্নান, স্বতন্ত্র সাংসদ হাজী সেলিম ও আবদুল মতিনের দেওয়া কোনও সংশোধনী প্রস্তাব নাকচ হয়।
বিলটিকে অন্য আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং এ বিষয়ে স্পিকারের রুলিং দাবি করে ফখরুল ইমাম বলেন, মন্ত্রী আমার প্রশ্নের ব্যাখ্যা দেননি। আমাদের সঙ্গে থাকতে থাকতে স্বৈরাচার হয়ে গেছেন।
বিলে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর কোনও সদস্য অবাধ্য, শৃঙ্খলাভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি, কর্তব্যে অবহেলা বা শিথিলতা দেখালে তাকে বরখাস্ত, অপসারণ, বাধ্যতামূলক অবসর, পদাবনতি, পদোন্নতি স্থগিত করা যাবে।
/ইএইচএস/এএইচ/