পাকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত সোহরাব হোসেন সোমবার দিবাগত রাত ০১টা ৪০ মিনিটে বাংলা ট্রিবিউনকে বলেন, জাহাঙ্গীর সুস্থ শরীরে বাসায় ফিরেছেন।
জাহাঙ্গীর হোসেন এতক্ষণ কোথায় ছিলেন, তা জানা গেছে কিনা—জানতে চাইলে সোহরাব হোসেন বলেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। বিষয়গুলো কাল অফিসে গেলে জানা যাবে।
উল্লেখ্য, বাংলাদেশে পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে বাংলাদেশি এই কর্মকর্তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, জাহাঙ্গীর হোসেন পাকিস্তান সময় সোমবার ছযটার পরে অফিস থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। জাহাঙ্গীর অফিস থেকে বের হয়ে তার মেয়েকে কোচিং থেকে আনার জন্য যাচ্ছিলেন। কিন্তু তিনি সেখানে না পৌঁছাননি। বিষয়টি জানিয়ে তার মেয়ে ফোন করলে নিখোঁজের বিষয়টি জানা যায়। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।সোহরাব হোসেন বলেন, আমি সঙ্গে সঙ্গে এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রটোকল প্রধান, পুলিশ, ডিপ্লোমেটিক কোরের ডিনসহ সবাইকে বিষয়টি অবহিত করেছি।
উল্লেখ্য, জাহাঙ্গীর হোসেন প্রায় চার বছর ধরে পাকিস্তানে কর্মরত আছেন।
/এমএনএইচ/