রাজধানীর দারুসসালামে রফিকুল ইসলাম জোনায়েদ (৪০) নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টায় দারুসসালামের পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সামনে থেকে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত রফিকুল আবাসিক হোটেলের ব্যবসা করতেন। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ভোরে রফিকুলের লাশ উদ্ধার করা হয়। লাশের বুকের বাম পাশে ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
/এআরআর/এসটি/