তবে, ইতোমধ্যে দাওয়াত পেয়েছেন বলে দাবি করেছেন খালেদা জিয়ার ঘনিষ্ট হিসেবে পরিচিতি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। রাত নয়টা ১৭ মিনিটে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ম্যাডাম দাওয়াত পেয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাওয়াত পেয়েছেন। এটাই জানি। তবে তিনি যাবেন কিনা—এটা বলতে পারব না। এখনও এ নিয়ে তার সঙ্গে কথা হয়নি।
মঙ্গলবার সন্ধ্যায় বার্তা সংস্থা ইউএনবি জানায়, আগামী ১২ মার্চ ভারতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ‘গ্লোবাল লিডারশিপ ফোরামের’ ওই আমন্ত্রণ গত ২০ জানুয়ারি পাঠানো হয়েছে। অভ্যর্থনা কমিটির কো-চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি আরসি লাহোতি ও ভাইস চেয়ারম্যান নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী রাড লুবার্স আমন্ত্রণপত্রে সই করেছেন। ওয়ার্ল্ড কালচার ফেস্টিভ্যালের উদ্যোগে গ্লোবাল লিডারশিপ ফোরামের ওই অনুষ্ঠান হচ্ছে। খালেদা জিয়া ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করলে খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপির পররাষ্ট্র উইংয়ে কর্মরত ইনাম আহমেদ চৌধুরী দাবি করেন, ‘এখনও এ বিষয়ে কিছু জানি না। আমি শুনিনি।’
খালেদা জিয়ার আরেক উপদেষ্টা শামসুজ্জামান দুদু মঙ্গলবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, আমি বিষয়টি নিয়ে কিছু জানি না।
ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, আমি শুনেছিলাম, ভারতের একটা প্রোগ্রামের দাওয়াত এসেছে, এমনটি শুনেছিলাম। কিন্তু কনফার্ম না, যে ম্যাডাম যাবেন কিনা। আমি চট্টগ্রামে ছিলাম। এ কারণে এটা নিয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারব না।
এ নিয়ে জানতে চেয়ে যোগাযোগ করলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
/এসটিএস/এমএনএইচ/আপ-এনএস/