অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করছেন জাতীয় সংসদে। প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। এর মধ্যে কর থেকে পাওয়া যাবে ৩ লাখ ৮৮ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করবে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেছেন, এনবিআর বহির্ভূত কর থেকে আসবে ১৮ হাজার কোটি টাকা। কর ছাড়া অন্যান্য খাত থেকে আদায় হবে ৪৫ হাজার কোটি টাকা।
২০২২-২৩ অর্থবছর বিদেশি অনুদান পাওয়া যাবে ৩ হাজার ২৭১ কোটি টাকা। সব মিলিয়ে আয় ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা।