দিনাজপুরের পার্বতীপুর কয়লাখনি এলাকায় কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কয়লা খনি পয়েন্ট গেটে ঘটনাটি ঘটেছে। বড় পুকুরয়িয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ইনচার্জ (এসআই) ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, জাকিরুল ইসলাম (৪৫), ইসমাইল হোসেন (৩৬), রেজাউল করিম (৪০) ও দিলীপ সিংহ। আহত ৩ জনকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎকরা জানিয়েছেন।
পুলিশ বুধবার সকালে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম। তবে ট্রাক চালক পলাতক।
ওসি মাহমুদুল বলেন, রাতে উপজেলার পলাশপুর থেকে কাঠ নিয়ে দিনাজপুর শহরে যাওয়ার পথে বড় পুকুরিয়া কয়লা খনির সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
পরে কয়লা খনির নিরাপত্তাকর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
/এসটি/