ফখরুলের বিরুদ্ধে ৯ মার্চ অভিযোগ গঠনের শুনানি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠনের শুনানি আগামী ৯ মার্চ। আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালত এ দিন ধার্য করেছেন।

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আসামিপক্ষের করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আদালত নতুন এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ২ মার্চ শাহজাহানপুর থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার অভিযোগে পুলিশের উপ-পরিদর্শক আশরাফ আলী বাদী হয়ে মামলাটি করেন।ওই বছর ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

 

/টিএইচ/ইউআই/এসটি/