সরকার সার্বিকভাবে বন্যার্তদের পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় যা যা করা দরকার, তার সবই আমরা করছি। ত্রাণ ও উদ্ধার তৎপরতাসহ সব কাজ করা হচ্ছে।’
বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বন্যাকবলিত এলাকায় শুকনো ও রান্না করা খাবার, খাবার স্যালাইন, ওষুধ সবই দিচ্ছি। বন্যার ফলে যে রোগ হতে পারে তা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।’
শেখ হাসিনা বলেন, ‘সিলেটবাসী বলছে, ১২২ বছরের মধ্যে এমন বন্যা তারা দেখানি। এই পানি নামা শুরু করলে অন্য এলাকায় বন্যা হতে পারে।’ এ বিষয়ে তাই সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী।