বুধবার মধ্যরাতে জহির নিজেই তার স্ত্রীকে গলা কাটা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বামীর বরাত দিয়ে তিনি জানান, রাতে স্বামী বাথরুম থেকে এসে দেখেন তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
/এআরআর/এফএস/