গত রবিবার একই বেঞ্চে এই রুলের শুনানি হয়। বৃহস্পতিবার রিট আবেদন খারিজ করেন সর্বোচ্চ আদালত।
উল্লেখ্য হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়। ওই আসনে উপনির্বাচনে প্রার্থী হন লতিফ সিদ্দিকীর ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। কিন্তু ঋণখেলাপির অভিযোগে গত ১৩ অক্টোবর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
১৯ অক্টোবর নির্বাচন কমিশনে কাদের সিদ্দিকী আপিল করলেও নির্বাচন কমিশন তা বাতিল করে দেয়। পরে হাইকোর্টে রিট আবেদন করেন কাদের সিদ্দিকী। হাইকোর্ট মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। পরে নির্বাচন কমিশন আবার আদালতে আবেদন করেন।
/এফএস/