বৃহস্পতিবার দুপুর ১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. মাকসুদ কামাল।
এসময় সম্মেলনে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাকসুদ কামাল জানান, কর্মবিরতি স্থগিত চলাকালে এরমধ্যে কয়েক দফায় বিশ্ববিদ্যায় মঞ্জুরী কমিশনের সাথে আলোচনা করা হয়েছে। গত দুই তারিখে চারজন আমলার সাথেও এবিষয় নিয়ে বৈঠক করা হয়।
তিনি আরও বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এরমধ্যে কোন সম্মানজনক সমাধান আসলে আমরা আবার বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আর সমাধান না হলে সেটার প্রেক্ষিতেও পরবর্তী কর্মসূচি জানানো হবে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর থেকে বেতন কাঠামোর বৈষম্য দূরিকরণে লাগাতার কর্মবিরতির পালন করতে শুরু করেন শিক্ষকরা। এর মাঝে প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকের পর ১৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত জানায় ফেডারেশন।
/এসআর/এপিএইচ/