বৃহস্পতিবার রাত ৮টার দিকে খিলগাঁও সরকারি স্কুল অ্যান্ড কলেজের পাশে ৪৫৭ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম হাবিবুর রহমান।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবার দাবি করেছে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
হাবিবুর রহমান বলেন, রাত ৮টায় নিজ রুমে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় নাফিজা। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নাফিজা প্রায়ই ভালো লাগে না বলে আত্মহত্যার কথা বলতো। মেয়েটা কেন এমন করলো কিছুই বুঝতে পারছি না।
/এআরআর/এএ/এএইচ/
/আপ-এএ/