মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, ‘শিক্ষার সুন্দর পরিবেশ ছাত্র-ছাত্রীদের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা শিক্ষা দেয়। উন্নত বিশ্বে আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জন করতে হলে শিক্ষার্থীদের লেখাপড়া-খেলাধুলার পাশাপাশি প্রচুর বই পড়তে হবে। আর বই আলোকিত জীবনের দিকে ধাবিত করে।’

শনিবার বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে, আমরা স্বাধীন দেশের নাগরিক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে দেশ ও জাতির পিতাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে।’

সংস্কৃতি চর্চাসহ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের এগিয়ে থাকার আহ্বান জানান তিনি।

পরে অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

 

/এসটি/