রাষ্ট্রপতির নির্দেশে আইন মন্ত্রণালয় রবিবার দুপুরে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আইন সচিব আবু সালেহ মো. জহিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার এই বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সকালেই বঙ্গভবনে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
নিজামুল হক নাসিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুরু থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। ২০১২ সালে স্কাইপে একজন প্রবাসী আইন বিশেষজ্ঞর সঙ্গে কথপোকথন ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন।
/এজে/