সীমান্তে মর্টার শেল

মিয়ানমারকে সতর্ক করবে ঢাকা: পররাষ্ট্র সচিব

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পাওয়ার বিষয়ে খোঁজ নিয়ে ওই দেশকে সতর্ক করবে ঢাকা—জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রবিবার (২৮ আগস্ট) বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের বিষয়ে সাংবাদিকরা পররাষ্ট্র সচিবের কাছে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। আগেও সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।

আরও পড়ুন:

ঘুমধুমে পড়লো মিয়ানমার থেকে নিক্ষেপ করা মর্টার শেল