অধ্যক্ষের ভাতিজা নজরুল ইসলাম জানান, রাতে হঠাৎ বুকে ব্যথা হতে থাকলে তাকে নগরীর মুন হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবদুর রউফ কুমিল্লা অজিতগুহ কলেজে দীর্ঘদিন অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন। শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত এ শিক্ষক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি।
সদর উপজেলার এ চেয়ারম্যানের মৃত্যুতে সমবেদনা জানাতে কুমিল্লা নগরীর চকবাজারে তার বাসভবনে ভিড় করেছে সর্বস্তরের মানুষ।
/এইচকে/