ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শিশুটির নাম সাজিদ খান (৫)।
এসআই বলেন, ‘রবিবার দুপুর থেকে সাজিদ নিখোঁজ ছিল। তার খোঁজে এলাকায় মাইকিংও করা হয়। সকালে ওই এলাকার নির্মাণাধীন ভবন বিআরবি কমপ্লেক্স থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সাজিদ খেলতে গিয়ে লিফটের খালি জায়গায় জমে থাকা পানির মধ্যে পড়ে যায়।’
সাজিদের বাবা ওসমান খান বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা বিআরপি কমপ্লেক্সের পাশের ভবনেই তাদের বাসা।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই সোহেল।
/এআরআর/বিটি/এজে/