সোমবার বেলা সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেলে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাড্ডা থানার পুলিশের এসআই হারুণ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর উৎসুক জনতা অনাবিল পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর করে।
/এআরআর/এফএস/