মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

12714339_10153990051097941_320808231_n

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দুনবী সোহেল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

 

ওয়ান ইলেভেন ও তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে এ মামলা করা হয়েছে। আদালতের বিচারক ফারজানা আক্তার  মামলাটি গ্রহণ করলেও কোনও আদেশ দেননি বলে আদালত সূত্রে জানা যায়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না গণমাধ্যম কর্মীদের জানান,ডেইলি স্টার সম্পাদক তথ্য যাচাই বাছাই না করে শেখ হাসিনার বিরুদ্ধে  বিভ্রান্তিমূলক সংবাদ  প্রকাশ করেন। গত ৬ ফেব্রুয়ারি  এটিএন নিউজের একটি টকশোতে অংশ নিয়ে উক্ত সংবাদের জন্য ভুল স্বীকার করেন। সংগঠনের ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

ইউআই//এসটি/এপিএইচ/